বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সরাসরি ভোটে দেশটির জনগণ অংশ নেবে না।

নির্বাচনের জন্য গঠিত হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ, যা ২১০ আসনের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য বেছে নেবে। বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

১৩ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর, ১০ মাস আগে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। এই ঘটনার পর দেশটিতে প্রথমবারের মতো নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।

তবে, পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে ভোটারদের বড় অংশ।

গত মার্চে সিরিয়ায় একটি সাংবিধানিক ঘোষণা জারি করা হয়, যা আল-শারার নেতৃত্বাধীন সরকারের কাঠামো ও কাজকর্মের দিকনির্দেশনা প্রদান করেছে। ঘোষণায় ইসলামি আইনকে গুরুত্ব দেওয়া হলেও নারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এটি কট্টরপন্থী গোষ্ঠী এইচটিএসসহ অন্যান্য গ্রুপের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ