শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে: ইরানি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেছেন, ‘ইসরাইলের  সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রু প্রমিজ–টু’ অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল।’

তিনি জানান, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র ইসরাইলের সংবেদনশীল কেন্দ্রগুলোর ওপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে।

জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে।

তিনি উল্লেখ করেন, এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়।

সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাত শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ‘আজ যদি ইসরাইল  আবারও সেই ভুল করে, তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার ১০ গুণ।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ