বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে সবাইকে অবাক করে দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসানের বাবা শওকত হাওলাদার জানান, ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছিলেন। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ দান।

মুহাম্মাদ হাসানের এই অসাধারণ কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও এলাকার সবাই গর্বিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ