
|
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মক্কার মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে প্রবেশপথগুলোতে বিশেষ জুতার ব্যাগ সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে মুসল্লিরা মসজিদে প্রবেশের আগে নিজেদের জুতা নিরাপদে ব্যাগে রাখতে পারবেন। এতে ইবাদত ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সময় জুতা হারানো বা খুঁজে পেতে ভোগান্তির আশঙ্কা কমবে। মসজিদুল হারামে আসা মুসল্লিদের স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং তাদের ইবাদত নির্বিঘ্ন করতে এ সেবা চালু করা হয়েছে। বিশেষ করে ভিড়ের সময় জুতা রাখার স্থান খুঁজে পাওয়া কিংবা নামাজ শেষে নিজের জুতা শনাক্ত করার ক্ষেত্রে অনেককে সমস্যায় পড়তে হয়। নির্দিষ্ট ব্যাগে জুতা সংরক্ষণের ব্যবস্থা থাকায় এ ধরনের বিড়ম্বনা কমবে বলে আশা করা হচ্ছে। ব্যবস্থাটির ফলে মুসল্লিরা জুতা নির্দিষ্ট স্থানে রেখে আসার পরিবর্তে ব্যাগে সংরক্ষণ করে নিজেদের সঙ্গে রাখতে পারবেন। এতে দীর্ঘ সময় মসজিদুল হারামে অবস্থান, নামাজ আদায় কিংবা তাওয়াফসহ বিভিন্ন ইবাদত পালনের সময় জুতা নিয়ে দুশ্চিন্তা কমবে। মসজিদুল হারামে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারী আসেন। বিশেষ করে হজ ও ওমরাহর মৌসুমে মুসল্লিদের চাপ বেড়ে যায়। এ সময় জুতা সংরক্ষণ ও পরে তা খুঁজে পাওয়া অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এ সেবা সেই ভোগান্তি কমাতে সহায়ক হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আরএইচ/ |