
|
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রচিত ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের ওপর আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে হলি উম্মাহ সেমিনার কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বইটির লেখক ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মাওলানা মামুনুল হক। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইটি পাঠ করে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন। লিখিত বই পর্যালোচনা ও ভিডিও বক্তব্য—এই দুই বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়া এবং বই পাঠ ও পর্যালোচনার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আগামীতে দেশের প্রতিটি বিভাগে পৃথকভাবে বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হবে, ইনশাআল্লাহ। মাওলানা আল আবিদ শাকির ও মাওলানা মাহমুদুল হাসান সাগরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা এহসানুল হক। এ সময় বক্তব্য দেন মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ইব্রাহীম জামিল, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মাওলানা আব্দুল্লাহ তামীম এবং মানবাধিকারকর্মী আকিফ আব্দুল্লাহ প্রমুখ। আরএইচ/ |