
|
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বীনি দাওয়াত সম্প্রসারণ এবং সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব মিরপুরের চিড়িয়াখানা রোডে ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসা দারুর রাশাদের মুঈনে মুহতামিম ড. মাওলানা মো. কেরামত আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়েখ এ বি এম সিরাজুল মামুন, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. মোহাম্মদ এমদাদুল হক, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিসের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর-১১-এর তাহযিবুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন কাসেমী এবং মিরপুর-১-এর ঢাকা শিক্ষা বোর্ড কোয়ার্টার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়াহইয়া নোমানী। এ ছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রহিম আকন, এম এ সালাম, মুহাম্মদ মুজিবুল হক, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, আবু নজির হাই, বশির উল্লাহ মামুন, মাওলানা আব্দুল খালেক, শেখ মোহাম্মদ সুলাইমান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা শওকত আলী ও মাওলানা ওয়ালি উল্লাহ প্রমুখ। মাহফিলে বক্তারা দ্বীনি দাওয়াতের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। আরএইচ/ |