
|
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘কেন্দ্রীয় সম্মেলন-২০২৬’ সফল করার লক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী জেলাসমূহের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সভায় ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহসভাপতি মাওলানা এহসানুল হক, মাওলানা কামাল উদ্দিন ফারুকী ও মাওলানা আবুল কাশেম মিয়াজী। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন এবং অফিস সম্পাদক এইচ এম খোকন। সভায় কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে মতবিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা হয়। এসএইচ/ |