
|
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সুন্নাহয় শিক্ষক, সমন্বয়ক ও প্রশাসনিক কর্মীসহ ১৩ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর (বিজ্ঞান ও গণিত), গণিত ও বিজ্ঞান শিক্ষক, প্রি-প্রাইমারি জেনারেল শিক্ষিকা, আরবি শিক্ষিকা, ইংরেজি শিক্ষক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষক, আরবি ভাষার ম্যাটেরিয়ালস ডেভেলপার, মার্শাল আর্টস প্রশিক্ষক, বিজ্ঞান ও আইসিটি ল্যাব সহকারী, লাইব্রেরিয়ান কাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এবং কেয়ারগিভার বা ন্যানি পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে নারী ও পুরুষ প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। এসব পদে সম্মানী নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। কয়েকটি পদের সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা কো-অর্ডিনেটর পদে একজন পুরুষ নিয়োগ দেওয়া হবে। এ পদে সম্মানী ৩০ থেকে ৪০ হাজার টাকা। বিজ্ঞান ও গণিতের সহকারী কো-অর্ডিনেটর পদে একজন করে নারী নিয়োগ পাবেন। এ দুই পদের সম্মানী ২৫ থেকে ৩৫ হাজার টাকা। গণিত ও বিজ্ঞান শিক্ষক পদে তিনজন পুরুষ ও তিনজন নারী নেওয়া হবে। প্রি-প্রাইমারি জেনারেল শিক্ষিকা পদে দুজন, আরবি শিক্ষিকা পদে তিনজন এবং মাধ্যমিক শাখার ইংরেজি শিক্ষক পদে তিনজন নারী নিয়োগ পাবেন। এসব পদে সম্মানী ১৮ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্য দুজন নারী শিক্ষক, আরবি ভাষার ম্যাটেরিয়ালস ডেভেলপার পদে দুজন পুরুষ, মার্শাল আর্টস প্রশিক্ষক পদে একজন পুরুষ ও একজন নারী, বিজ্ঞান ও আইসিটি ল্যাব সহকারী পদে একজন পুরুষ, লাইব্রেরিয়ান কাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে একজন পুরুষ এবং কেয়ারগিভার বা ন্যানি পদে দুজন নারী নিয়োগ দেওয়া হবে। এসব পদের সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার ও যাতায়াত সুবিধা বা সহায়তা। পাশাপাশি নিয়মিত পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ এবং ইসলামি ও নৈতিক মূল্যবোধসমৃদ্ধ পরিবেশে কাজের সুযোগ পাবেন নির্বাচিতরা। আগ্রহী প্রার্থীদের মাদরাসাতুস সুন্নাহর ক্যারিয়ার ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে। এ ছাড়া ০৯৬৩৯-১৫১৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে। মাদরাসাতুস সুন্নাহর প্রধান শাখা ঢাকার উত্তর বাড্ডার সাতারকুলে অবস্থিত। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬। এসএইচ/ |