ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:০৭ দুপুর
নিউজ ডেস্ক

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যান্সার রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বেশির ভাগ ক্যান্সার রোগীর ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। তখন অনেক ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। আবার অনেকে চিকিৎসার বাইরে থেকে যান। এ কারণে প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। রোগ শনাক্তে যত দেরি হবে, মৃত্যুঝুঁকি তত বাড়বে। অথচ সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। এ জন্য সরকার ক্যান্সার শনাক্তে পরীক্ষার কার্যক্রম বাড়াবে।’

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে মলিকুলার ল্যাব স্থাপনের পরিকল্পনা করছে সরকার। নতুন যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও সরকার মনোযোগী।

আইও/