প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক

অতীতের ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের মানসিকতা দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দেয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষের জাতীয় জীবনের সঙ্গে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন।

এসএইচ/