
|
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে আমিরে মজলিস
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার (১১ নভেম্বর) রাতে তিনি মাদরাসাটি পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনকালে মুফতি মামুনুল হক প্রথমে মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল বারী (রহ.)-এর মাকবারা জিয়ারত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি সানাউল্লাহ আমিনী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মামুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী, কদমতলী থানার সভাপতি মুফতি আশিকুর রহমান, কদমতলী থানার উপদেষ্টা মুফতি আমিনুর রহমান এবং ডেমরা থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন কাসেমী প্রমুখ। আইও/ |