
|
আয়াতে শিফা : রোগমুক্তির ছয়টি আয়াত
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক পবিত্র কোরআন মুমিনের জন্য হেদায়েত, রহমত ও শিফা। অসুস্থতা ও বিপদে আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করার পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত করা মুমিনের জন্য প্রশান্তি ও কল্যাণের মাধ্যম। কোরআনের ছয়টি আয়াতকে প্রচলিতভাবে ‘আয়াতে শিফা’ বা রোগমুক্তির আয়াত বলা হয়। এসব আয়াত তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আরোগ্য কামনা করা যায়। অনেকে তিলাওয়াতের আগে সুরা ফাতিহাও পড়ে থাকেন। আয়াতে শিফা ও রোগমুক্তির দোয়া অসুস্থতা মানুষের জীবনের একটি স্বাভাবিক বাস্তবতা। রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা মুমিনের কর্তব্য। পবিত্র কোরআন মুমিনদের জন্য হেদায়েত, রহমত ও শিফা। কোরআনের ছয়টি আয়াতকে আলেমদের একটি প্রচলিত আমলধারায় ‘আয়াতে শিফা’ বা রোগমুক্তির আয়াত বলা হয়। এসব আয়াত তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আরোগ্য কামনা করা যায়। আয়াতগুলো পড়ার আগে সুরা ফাতিহা তিলাওয়াত করাও উত্তম বলে উল্লেখ করা হয়েছে। আয়াতে শিফা ۞ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَ উচ্চারণ: ১. ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন। ২. ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন। ৩. ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি। ৪. ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু’মিনি-ন। ৫. ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি। ৬. কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন। অর্থ: ১. এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন। ২. এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। ৩. তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। ৪. আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। ৫. এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন ৬. বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার আল্লাহ তাআলা আমাদের সব অসুস্থতা থেকে হেফাজত করুন, রোগাক্রান্তদের শিফায়ে কামিলা দান করুন এবং কোরআনের নূরে আমাদের জীবন আলোকিত করুন। আমিন। এসএইচ/
|