
|
আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, ফিলিস্তিনি যুবক গুলিবিদ্ধ
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় অনুপ্রবেশ করেছে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপনকারী। রোববার (৯ নভেম্বর) তারা মসজিদের মাগরিবি গেট দিয়ে প্রবেশ করে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন আঙিনা ঘুরে বেড়ায়। এদিকে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনি মুসল্লি ও দর্শনার্থীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে থাকে ইসরায়েলি বাহিনী। মসজিদে প্রবেশের সময় তাদের পরিচয়পত্রও তল্লাশি করা হয়। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক ফিলিস্তিনি যুবক। একই সময়ে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে চার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই ভাই রয়েছেন। অভিযানে শহরটির বিভিন্ন বাড়িঘরে তল্লাশি চালানো হয়। সূত্র: আরব নিউজ এসএইচ/ |