বড়াই চলে না মাটির ঘরে
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ রাত
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

মানুষের মাঝে আজ নেই মানবতা
কথার ফুলঝুরি কত ঝরে
ভুলে যায় একদিন সব ছেড়ে যাবে
বড়াই চলে না মাটির ঘরে।
পদ-পদবি ক্ষমতার জোরে বেহুঁশ 
পা পড়ে না যেন অহঙ্কারে।
একটু সময় পাবে না তুমি অন্তিমে 
আজরাইল যদি ধরে।
বড়াই চলে না মাটির ঘরে।
মানুষের মাঝে আজ নেই মানবতা
কথার ফুলঝুরি কত ঝরে
ভুলে যায় একদিন সব ছেড়ে যাবে
বড়াই চলে না মাটির ঘরে।
এসি গাড়িতে দামি বাড়িতে থাকো
শ্রমিকের রক্ত খাও চুষে 
আনন্দ ফুর্তিতে আটখানা হ‌ও 
বিদেশী কুকুর পুষে।
গরিবের কাছ থেকে থাকো দূরে।
বড়াই চলে না মাটির ঘরে।
মানুষের মাঝে আজ নেই মানবতা
কথার ফুলঝুরি কত ঝরে
ভুলে যায় একদিন সব ছেড়ে যাবে
বড়াই চলে না মাটির ঘরে।
শ্রমিকের রুটি লুটে সাজো সাধু
সবকিছু লেখা আছে 
কী জবাব দেবে জালিয়াত তুমি 
মহান আল্লাহর কাছে।
পৃথিবী তখন যাবে সরে।
বড়াই চলে না মাটির ঘরে।
মানুষের মাঝে আজ নেই মানবতা
কথার ফুলঝুরি কত ঝরে
ভুলে যায় একদিন সব ছেড়ে যাবে
বড়াই চলে না মাটির ঘরে।

আইও/