
|
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৬, ০৯:০০ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি হিসেবে মমিন ইসলাম নাসিব ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মঈনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ‘নগর সম্মেলন-২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান মেহমান ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিবের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম এ হাসিব গোলদার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হুসাইন বিন সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহসভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জেলা সভাপতি এস এম রেজাউল করিম ও সহসভাপতি শেখ হাসান ওবায়দুল করিম। এ ছাড়া ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমীন গাজী, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি জি এম এমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুফতি মঈনুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মো. আলী আকবর, মোহাম্মদ পলাশ শিকদার, মো. শাহরিয়ার তাজ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহসহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এসএইচ/ |