মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৪০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি এ রোগে ভুগছেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) আওয়ার ইসলামকে মাওলানা মনির হোসেন কাসেমী বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে ভুগছি। এ সময় হাসপাতালে যাওয়া-আসা করতে হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি।’

এ সময় তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, মাওলানা মনির হোসেন কাসেমী দেশের রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা।

২০২০ সালে জামিয়া মাদানিয়া বারিধারার সাবেক মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর ইন্তেকালের পর ২০২১ সালের এপ্রিলে তাঁকে মাদরাসাটির মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়। একই বছরের জুনে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তী সময়ে তিনি পুনরায় মুহতামিমের দায়িত্বে ফিরে আসেন।

আইও/