
|
স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিম। মঙ্গলবার (৩ নভেম্বর) নরসিংদী জেলার শিবপুর, পলাশ, মাধবদী, নরসিংদী সদর ও শহর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী প্রমুখ। মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতারা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। কেন্দ্রীয় নেতারা স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান ও দায়িত্বশীলদের মতামত বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন। আইও/ |