
|
মানিকনগর মাদরাসার মুহতামিম আইসিইউতে, দোয়া কামনা
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস এবং প্রবীণ আলেমে দীন মাওলানা মোহাম্মদ ইছহাক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। প্রবীণ এই আলেমে দীন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাঁর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর ছাত্র, ভক্ত ও অনুরাগীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া কামনা করেছেন। এসএইচ/ |