
|
৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক বয়স ৯২ বছর। চলাফেরাও বেশ কষ্টসাধ্য। তবু নামাজ আদায়ে কোনো ক্লান্তি যেন তাঁকে থামাতে পারছে না। নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতে যাওয়া বসনিয়ার এক বৃদ্ধকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বৃদ্ধের এই প্রচেষ্টা মানুষের হৃদয় ছুঁয়েছে। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়লেও ইবাদতের প্রতি তাঁর নিষ্ঠা ও মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর এই দৃঢ়তা মনে করিয়ে দেয়, ইবাদতে অবিচল থাকার জন্য আন্তরিকতা ও আল্লাহর প্রতি ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |