
|
স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময়
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ১০:১১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ঢাকা উত্তর জেলার সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় টিম। বুধবার (২১ অক্টোবর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং ঢাকা উত্তর জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জেলা শাখার সহসভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা মাহফুজ হায়দার ও মাওলানা নাজমুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার হোসাইনসহ স্থানীয় নেতারা। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় টিমের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইও/ |