
|
ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার নতুন সভাপতি আমিরুল, সম্পাদক বশির
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাস ডেস্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ২০২৭-২৮ সেশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতি আমিরুল ইসলাম সভাপতি এবং মাহসা ইউনিভার্সিটির সাবেক সহসভাপতি (ভিপি) বশির ইবনে জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল লাজনাদার কনফারেন্স রুমে আয়োজিত সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬-এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বিগত নির্বাচনের পর সাধারণ মানুষ বুঝতে পেরেছে, কারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করতে চায়। তিনি জানান, জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য গঠনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন রুবেল আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহম্মদ খলিলুর রহমান। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকি উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। আইও/ |