সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলহাজ মাওলানা আতাউর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির মাওলানা মামুনুল হক রোববার (১১ অক্টোবর) সিলেটে দলের এক সমাবেশে তার নাম ঘোষণা করেন।

আলহাজ মাওলানা আতাউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। পাশাপাশি তিনি দলটির যুক্তরাজ্য শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মেয়ের জামাতা।

বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে থাকলেও এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করে দলটি সেই ইঙ্গিতই দিলো।

এসএইচ/