
|
জমিয়তের ঢাকা জেলা দক্ষিণের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দায়িত্বশীলদের প্রশিক্ষণ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নবাবগঞ্জের জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার হলরুমে এ মজলিস অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি আফযাল হুসাইন রাহমানীর সভাপতিত্বে এবং মাওলানা নূর হুসাইন কাসেমী ও মুফতি শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী। এ সময় ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের সহসভাপতি মুফতি নজরুল ইসলাম তাহের, মাওলানা ইয়ামিন হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মুফতি ফিরোজ খান কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি ফেরদাউস আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন কাসেমী, মাওলানা আব্দুর রাজ্জাক, যুবনেতা মাওলানা নোমান জালালাবাদী ও মাওলানা ইসমাইল হোসাইনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তরবিয়তি মজলিসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং দাওয়াতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীলদের ভূমিকা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসএইচ/ |