মূর্খ মাটির মানব
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২০ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

ভালোবেসে তোমাকে সৃষ্টি করে 
পাঠালেন রহমান এই চরাচরে।
সহজেই ভুলে গেলে এত সব
অকৃতজ্ঞ মূর্খ মাটির মানব।

নিত্য নিয়ামত হাত পা নাক মুখ 
হৃদয়ের বসতি এক প্রশস্ত বুক।
দৃষ্টিশক্তি দিলেন বহু দামি চোখ 
চাঁদ সূর্য নক্ষত্রের কত‌ই আলোক।

দিনরাতের মাঝে এই যে আবর্তন
রহস্য খুঁজে ক্লান্ত বিজ্ঞান ও দর্শন।
সমুদ্র শুভ্র সুধা আকাশে উড়িয়ে 
শত পথ পাড়ি দিয়ে ঝর্ণা ঘুরিয়ে।
 
বৃষ্টির মিষ্টি পানি ঝরে তপ্ত মাটিতে 
কত সুখ বিরাজে শীতল পাটিতে।
আল্লাহর নাম নিলে ঘুচে যায় ভ্রান্তি 
স্বচ্ছ কলবে নেমে আসে শান্তি।

আইও/