
|
তাইবাহ: পবিত্র মদিনার এক প্রাচীন নাম
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
|| ইমরান ওবাইদ || পবিত্র মদিনা শহরের একাধিক নাম রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘তাইবাহ’। ইসলাম আগমনের পূর্বে ইয়াসরিব নামে পরিচিত ছিল মুসলমানদের এই পবিত্র নগরী। এই নামটি আরবি ‘থারব’ ও ‘তাসরিব’ শব্দমূল থেকে এসেছে। অর্থ: দোষারোপ, নিন্দা ও কলুষতা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর শহরটির নতুন নাম রাখেন ‘তাইবাহ’। অর্থ: পবিত্র, উত্তম ও কল্যাণময়। মদিনায় আবিষ্কৃত অষ্টম শতাব্দীর একটি পাথরের শিলালিপিতে শহরটির নাম ‘তাইবাহ’ উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে মদিনার জন্য এই নামটিই ব্যবহার করা হতো। পবিত্র এই নামের পাশাপাশি মদিনা আরও কিছু নামে পরিচিত। প্রতিটি নামই শহরটির ইতিহাস ও মর্যাদার কোনো না কোনো দিক ইঙ্গিত করে— মদিনাহ, অর্থ: শহর; মদিনাতুন নবী, অর্থ: নবীর শহর; মদিনাহ মুনাওয়্যারাহ, অর্থ: আলোকিত শহর; দারুল হিজরাহ, অর্থ: হিজরতের ভূমি/হিজরতের স্থান। মদিনার প্রাণকেন্দ্রে রয়েছে মসজিদে নববী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বাধিক পরিদর্শিত ইসলামি স্থাপনা। প্রতি বছর অসংখ্য মুসলিম মদিনা সফর করে মসজিদে নববী জিয়ারত করেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |