
|
আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও অন্যতম মুরুব্বি, কুমিল্লা আদর্শ সদরের প্রখ্যাত দ্বীনি মারকাজ ‘বাবুস সালাম জামিয়া জমিরীয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ’-এর মহাপরিচালক আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী সাহেব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি হঠাৎ হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার পাশাপাশি তিনি ব্রেইন স্ট্রোকও করেছেন বলে জানা গেছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালের সিসিইউতে (CCU) রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মাদরাসার শিক্ষক, ছাত্র, শুভানুধ্যায়ীসহ সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেডারেশনের দায়িত্বশীল ও মুরুব্বিগণ, তাঁর সান্নিধ্য পাওয়া দ্বীনি অঙ্গনের সকল পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন। আইও/ |