মুক্তির স্বাদ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

অলির পদতলে নুয়েছিল রাজকীয় শান,
আল্লাহর ঘর ছেড়ে চাননি দুনিয়ার দান।

কাবাঘরে বসে খলিফাকে বললেন হেসে,
প্রভু ছাড়া চাও লজ্জা কি লাগে না শেষে।

বাইরে এলে খলিফা বলেন বিনয়ে তাকে
দুনিয়ার কিছু প্রয়োজন‌ও মানুষের থাকে। 

বলেন আল্লাহর অলি, যেজন দুনিয়া চায়
টুটা ফাটা বাসি পচা ছাড়া আর কী পায়?
 
বাদশাহ বারবার দেয় যে জটিল যুক্তি
আল্লাহর অলি বলেন, বিশ্বাসেই মুক্তি।

বিশ্বের স্রষ্টা জানেন কার কী প্রয়োজন
সাত আসমান জমিন তারই আয়োজন। 

বিত্তের আধিক্যের আছে যত পূজারী 
অহংকারে মত্ত, নয় শোকরগুজারি।
 
বিলাসিতায় কাটে দিন দুনিয়ার ফিকিরে 
মুক্তির স্বাদ আছে আল্লাহর জিকিরে।

আইও/