
|
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জানা গেছে, সন্ধ্যায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথসহ অন্তত দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ মুখেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এসএইচ/ |