
|
যাত্রাবাড়ীতে পরপর ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এসএইচ/ |