পদ্মার কিনারে
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

আকাশের সাদা চাঁদ
জেগে থাকে রাতভর 
প্রতিদানে পায় সে 
ব্যথা ভরা অন্তর।

শিল্পী রঙ-তুলিতে
আঁকে যে শত রূপ 
কবি কত‌ই ছন্দে
ডেকে নেয় কাছে খুব।

পূর্ণিমা নেমে আসে 
ধবধবে ফর্সা 
একাকী পথ চলা 
আল্লাহ ভরসা।

নতুন এক ভোর হয়
পদ্মার কিনারে 
আজানে ঘুম ভাঙে  
মসজিদ মিনারে।

আইও/