আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’ 
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকাস্থ ভোলা জেলার আলেমদের সামাজিক সংগঠন ‘ভোলা জেলা উলামা তলাবা’র উদ্যোগে আয়োজিত হচ্ছে সীরাত বিষয়ক প্রবন্ধ, ছড়া ও কবিতা প্রতিযোগিতা-২০২৬ । বিজয়ীদের জন্য থাকছে প্রায় অর্ধ লক্ষ টাকার পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ। 

প্রতিযোগিতায় প্রবন্ধের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবীজি (সা.)-এর কর্মপদ্ধতি ও কৌশল’ অথবা ‘অশ্লীলতা বন্ধে নবীজি (সা.)-এর দিকনির্দেশনা’। এছাড়া ছড়া-কবিতার ক্ষেত্রে সীরাত বিষয়ক যেকোনো কবিতা লেখা যাবে। 

আয়োজকরা জানিয়েছেন, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষার্থী এবং যেকোনো শ্রেণি-পেশার মানুষ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে ভোলা জেলা উলামা তলাবা কমিটির কোনো সদস্য এতে অংশগ্রহণ করতে পারবেন না।

প্রতিযোগিতায় সেরা ২০ জন বিজয়ীকে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত সেরা লেখাগুলো ‘মাসিক নবীনকণ্ঠ’-এ প্রকাশ করা হবে।

নিয়ম অনুযায়ী, প্রবন্ধের লেখা সর্বনিম্ন ৫০০ শব্দ এবং ছড়া-কবিতা সর্বনিম্ন ১৬ লাইন হতে হবে। লেখা অবশ্যই নিজস্ব, মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লেখা জমা দেওয়ার পাশাপাশি লেখার সঙ্গে পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লেখা নির্বাচন ও বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

লেখা জমা দেওয়ার সময় ও পদ্ধতি:

লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

  • লেখা ই-মেইলে পাঠানো যাবে nobinkanthobnlf@gmail.com ঠিকানায়।
  • এবংহোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ০১৮৮৮-৬৮৫১৬৯ নম্বরে।
  • সরাসরি লেখা জমা দেওয়ার ঠিকানা—বিন-ইয়ামিন সানিম, বাড়ি-১৭, রোড-০২, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা।

প্রতিযোগিতা বিষয়ক সার্বিক যোগাযোগ ০১৯৫৭৪৪৫০২০ ও ০১৬২৮৭৭৩৮২৬।

এসএইচ/