
|
পাকিস্তানে স্কুলের দেয়াল ধসে ৫ জনের মৃত্যু
প্রকাশ:
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউনে একটি জরাজীর্ণ সরকারি স্কুলের দেয়াল ধসে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেক্টর-১১ এলাকায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্কুলটি বন্ধ ছিল। সেখানে কয়েকজন মাদক সেবনের জন্য জড়ো হয়েছিল। তাদের কয়েকজন দেয়াল থেকে লোহার রড বের করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। তাদের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএইচ/ |