রাতে ঢাকায় বৃষ্টির আশঙ্কা 
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাতে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

এসএইচ/