
|
পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাধারণ সভা-২০২৬ এ এই দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। সভাপতির বক্তব্যে এসজিএসএফ’র সভাপতি নাজমা আক্তার বলেন, গার্মেন্টস খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাই। সভায় সংগঠনটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এসএইচ/ |