যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্ত সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ এখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অত্যন্ত দ্রুত। এই সুযোগের পাশাপাশি আমাদের সামনে কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে গুজব অপতথ্য। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের কর্মকাণ্ডে গঠনমূলক সমালোচনা ত্রুটি-বিচ্যুতি তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় গঠনমূলক সমালোচনার উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি। বিশেষ করে সড়ক পরিবহন ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ খাতে আমরা যখন উন্নয়ন ও সংস্কারের কাজ এগিয়ে দিচ্ছি তখন গণমাধ্যমের বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং বাস্তবভিত্তিক মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইও/