এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত যেসব শিক্ষক নির্ধারিত সময়ে ম্যানুয়ালি (হার্ডকপি) বদলির আবেদন করেও গুগল ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্য নতুন করে গুগল ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের গুগল ফরম পূরণ করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসার বদলি প্রত্যাশী যেসব শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়ালি (হার্ডকপি) বদলির আবেদন করেছেন, তাদের প্রত্যেককে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ফুলবারে প্রদর্শিত লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করতে হবে।

এ জন্য আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের গুগল ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

তবে যেসব শিক্ষক ইতোমধ্যে গুগল ফরম পূরণ করেছেন, তাদের পুনরায় ফরম পূরণ করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/