
|
যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন এমপি হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য।’ নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, নিজ নির্বাচনী এলাকার দায়িত্ব পালনের পাশাপাশি এই কমিটিতে কাজ করার মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কাছে ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় দেশের ডিজিটাল সংযোগ, ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে নীতিগত আলোচনা ও পর্যালোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এমপি হানজালা। এসএইচ/ |