হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন বোটে আইআরজিসির হামলা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

আর্ন্তজাতিক ডেস্ক

হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করায় একটি মার্কিন সামরিক চালকবিহীন নৌযানে (ইউএসভি) হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক চালকবিহীন নৌযানে (ইউএসভি) হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের যেকোনো তৎপরতার ওপর আইআরজিসি নৌবাহিনী ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানায় তারা।

আইআরজিসি সতর্ক বার্তা দিয়ে জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আইআরজিসি জোর বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় দুটি যুদ্ধজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে সেগুলো ওই এলাকা ছেড়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে তাড়া করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ ছিল। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজ দুটি এলাকা ছেড়ে যায়।

এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করেছে আইআরজিসি। তাদের মতে, সেন্টকমের বক্তব্যই ইরানের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

আইও/