জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মাওলানা জাকারিয়া কাসেমীকে আহ্বায়ক, মাওলানা শামছুল হককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাওলানা শাব্বির আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা শামছুদ্দিন আফতাবকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—মাওলানা ওজাইরুল্লাহ (অর্থ সচিব), মাওলানা ইউনুছ সাইফী (সদস্য), মাওলানা জুবায়ের আহমদ (সদস্য), হাফেজ মোজাম্মেল (সদস্য), মাওলানা রশিদ আহমদ (সদস্য), মাওলানা লোকমান (সদস্য) এবং মাওলানা সাব্বীর আহমদ (সদস্য)।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী এক মাসের মধ্যে চট্টগ্রাম মহানগর শাখার কাউন্সিল আয়োজন করবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত কাউন্সিল সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইও/