
|
‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল
প্রকাশ:
১০ জুলাই, ২০২৬, ০৫:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)-এর উদ্যোগে ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোর্ডের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমী। এছাড়া দেশের প্রখ্যাত আলেম-উলামা, শিক্ষাবিদ, গবেষক এবং কওমি মহিলা মাদরাসার দায়িত্বশীলরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হবে। বোর্ডের সদস্য সচিব মুফতি বশীরুল হাসান খাদিমানী এই অনুষ্ঠানকে লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, কওমি মহিলা মাদরাসাগুলো দেশে নারী শিক্ষার প্রসার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার উন্নয়নে কওমি মহিলা মাদরাসার অবদান আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দেশের সকল আলেম-উলামা, শিক্ষাবিদ, কওমি মহিলা মাদরাসার পরিচালক, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। আইও/ |