
|
ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
বরিশাল প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) বরিশালের মুলাদী উপজেলা শাখার ২০২৭-২৮ ইং সেশনের মজলিসে শুরা অধিবেশন শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নতুন সেশনের জন্য উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব এফ এম মাইনুল ইসলামকে সভাপতি এবং ক্বারী মাওলানা আবুল কাসেম জিহাদীকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, মাস্টার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন আকন; জয়েন্ট সেক্রেটারি মাওলানা বায়েজিদ হোসেন নাঈম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, সদস্য মাস্টার মো. মাহবুব-উল হক মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অধিবেশনে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। আইও/ |