পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রখ্যাত পাকিস্তানি আলেম, খতিব ও জনপ্রিয় বক্তা মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি মারা যান।

জানা গেছে, গত দুই দিন ধরে মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী গুরুতর অসুস্থ ছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার ছবি ও ভিডিও শেয়ার করে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ছিলেন ইসলামি জ্ঞান, ওয়াজ-নসিহত ও বক্তৃতার অঙ্গনে পরিচিত মুখ। তার বিভিন্ন বক্তব্য ও বয়ান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারিত ও শেয়ার হতো।

ইসলামের ইতিহাস, নৈতিক ও সংশোধনমূলক বিষয়, পারিবারিক জীবন এবং আত্মিক উন্নয়নসহ নানা বিষয়ে তিনি আবেগঘন ও প্রাঞ্জল বক্তব্য রাখতেন। তার বক্তৃতায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানুষের নৈতিক ও আত্মিক সংশোধনের বিষয়টি গুরুত্ব পেত।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে ধর্মীয় অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বীনি শিক্ষা, দাওয়াত ও বক্তৃতার ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।

আইও/