
|
গাজায় নতুন করে প্রাণ হারালো আরও ৬ জন, নিহত ছাড়াল ৭৩ হাজার
প্রকাশ:
০৮ জুলাই, ২০২৬, ১০:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও গুলিতে আরও ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় এখন পর্যন্ত নিহত হয়েছেন, ৭৩ হাজারেরও বেশি নারী-শিশু ও বেসামরিক। মঙ্গলবার (৭ জুলাই) ফিলিস্তিনি স্বাস্ত্য মন্ত্রণালয়ের বরাতে এক সংবাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। সূত্রে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন পুরুষ নিহত এবং দুই শিশু আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী রয়টার্সকে জানিয়েছে, হামলাটি হামাসের এক সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছিল। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, পশ্চিম গাজা সিটিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবু শিবিরের কাছে পৃথক এক বিমান হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খান ইউনিসে আরেকটি হামলায় আহত হয়েছেন একজন নিহত ও তিনজন। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার পরে দক্ষিণ গাজার রাফাহ এলাকার একটিতে ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত ও নয়জন আহত হয়েছেন। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এতে মঙ্গলবারে গাজা উপত্যকা জুড়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ছয়জনে দাঁড়িয়েছে। এই দুটি সাম্প্রতিক ঘটনা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: ডেইলি সাবাহ আওয়ার ইসলাম/জেডএম |