জান্নাতের সবুজ পাখি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

সাহসী বীর মুক্তি সেনা
লড়াই করে আনলো
স্বাধীনতা।
স্বর্ণাক্ষরে লেখা আছে
দেশ-জাতির মনের পাতায়
তাদের অমূল্য ত্যাগের কথা।

ছেলেহারা মায়ের মনে
হাজার স্মৃতি আঁকা
কলজে ছেঁড়া বুকের মানিক
বাজবে না আর মধুর সুরে
মা বলে ডাকা।

অভাগিনী মায়ের দিন চলে যায়
শোকের ছায়ায়
অশ্রু সজল কান্নাতে।

মাগো তুমি আর কেঁদো না
খুশির খবর শোনো—
রক্তে ভেজা শহীদেরা
ফেলনা নয় তো কোনো
সবুজ পাখি হয়ে ওড়ে
শান্তি সুখে পূর্ণ কলেবরে
আল্লাহ তায়ালার অপূর্ব জান্নাতে।

আইও/