
|
লাখো মানুষের উপস্থিতিতে ইরানের কোম শহরে খামেনির জানাজা সম্পন্ন
প্রকাশ:
০৭ জুলাই, ২০২৬, ১২:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টায় কোমে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করতে কোমের পবিত্র জামকারান মসজিদে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলির ইমামতিতে অনুষ্ঠিত জানাজার নামাজে বিপুল মুসল্লি, ধর্মীয় পণ্ডিত, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রেস টিভি জানিয়েছে, জানাজার জন্য আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ কোমে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। রোববার ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। সূত্র: প্রেস টিভি আইও/ |