কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক
প্রকাশ: ০৭ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান ও মাওলানা সৈয়দ আবু সায়েম, সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী কাগজী ও মাওলানা আব্দুল কাদির আল আমিন, মাওলানা আবু হানিফ, প্রচার সম্পাদক মাওলানা মেসবাহুল হক, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ শামসুল আলম, নির্বাহী সদস্য মুফতী জুনাইদ কাসেমীসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠকে কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এ ছাড়া সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৈঠকে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গৃহীত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের কার্যক্রম নতুন গতি লাভ করবে।

আইও/