
|
ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৬, ০২:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে দলটির পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে ফটোকার্ডটি শেয়ার করে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ওই ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের সঙ্গে মাওলানা গাজী আতাউর রহমানের কোনো সম্পৃক্ততা নেই। দলীয় সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। /আইও |