কোথায় দাঁড়াবো আমি! 
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৮:০২ রাত
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

চারদিকে কেবল মানুষের ভিড়
আসলে কি সবাই মানুষ? 
কেউ কেউ চিৎকার করে সজোরে 
অশালীন প্রতিযোগিতায় বড্ড বেহুঁশ।

সত্য সুন্দর যেন নির্বাসনে
হারিয়ে গেছে সহজ-সরল পথ 
আঁকাবাঁকা তীর্যক বাক্যবাণ
চিন্তার দৈনতায় নিখোঁজ ঐকমত।

কৃত্রিম ফুল ফোটে কত শত রঙে
নেই তাতে মনোহর ঘ্রাণ 
বেহুদা বাদ্যযন্ত্রে কুৎসিত চিৎকার 
পালিয়েছে নির্মল সুর ওষ্ঠাগত প্রাণ।

দুর্বৃত্ত দুরাচার ভরা সবুজ প্রান্তরে
সঙ সেজে হয় নামী দামি 
পাপের পিচ্ছিল পথে ভয়াল শঙ্কা 
কোথায় দাঁড়াবো আমি!

আইও/