সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৩:২৯ দুপুর
নিউজ ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্যও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। 

আদেশে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে সেপ্টেম্বরেও ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন, জুলাই এবং বিদায়ী মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়।

আইও/