
|
ফরিদপুরে ইমাম-উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা
প্রকাশ:
০৫ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর
নিউজ ডেস্ক |
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ১ নং ঘোষপুর ইউনিয়নে ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। সভায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং নৈতিক সমাজ গঠনে ইমাম ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রতিনিধি/আইও |